Wednesday, October 21, 2026
Wednesday, October 21, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী কাজী আলিমুজ্জামানের পূজা মন্ডপ পরিদর্শন।

বোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী কাজী আলিমুজ্জামানের পূজা মন্ডপ পরিদর্শন।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৬ নং চতুল ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আলিমুজ্জামান। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন। মঙ্গলবার (২০ অক্টোবর) চতুল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁর এই উদ্যোগকে এলাকার সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানকালে ইউনিয়নবাসীর উদ্দেশে অ্যাডভোকেট কাজী আলিমুজ্জামান বলেন, “যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন এবং আপন ভেবে সেবা করার একটি সুযোগ দেন, তবে আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। চতুল ইউনিয়নের মানুষের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আমি ইউনিয়নবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করব, যাতে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হতে পারেন।”এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাইখির শেখ আ. রাজ্জাক একাডেমির প্রধান শিক্ষক মলয় কুমার বোস, সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল শেখ, মো. সোহেল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে উপস্থিত সুধীজন ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় চতুল ইউনিয়নে চিরকালীন শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: