
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল : ২৩ শে (অক্টোবর)-২০২৬’- এর প্রেস বিজ্ঞপ্তি : মো. সহিদুল ইসলাম (সেলিম) ও মো. আশিক-উল ইসলাম (লিমন)-এর অব্যাহতি এবং আবু বক্কর সিদ্দিক ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও তারিকুল ইসলাম খাঁন লোহানী ভারপ্রাপ্ত সদস্য সচিব।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেনাহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ দেওয়া হয়েছে, জেলা নেতৃবৃন্দকে অবহিত না করে এখতিয়ার বহির্ভূতভাবে উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তর থেকে প্রদানকৃত শোকজ নোটিশের জবাব প্রদান না করায় নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম (সেলিম) ও সদস্য সচিব মো. আশিক-উল ইসলাম (লিমন) কে স্বয়ী পদ থেকে অব্যাহতি প্রদান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিককে ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম খাঁন লোহানীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এদিকে ডিমলা উপজেলায় আবু বক্কর সিদ্দিক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সোহাগ খাঁন লোহানী ভারপ্রাপ্ত সদস্য সচিব হওয়ায় ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা বরন করে নিয়েছে। এ সময় নেতাকর্মীরা বলেন নতুন নেতৃত্বে সাংগঠনিক ভাবে দল আরো শক্তিশালী হয়ে গড়ে উঠবে।


