
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম খাঁন লোহানী দায়িত্ব পাওয়ার পর নবগঠিত এই কমিটি নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা বাংলাদেশ এ্যাব-এর আহ্বায়ক জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছে। এ সময় জাতীয়তাবাদী যুবদল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তৃণমূল পর্যায়ে আন্দোলন-সংগ্রামে যেসব কর্মী রাজপথে রক্ত ও ঘাম ঝরিয়েছেন তাদের ভাবমূর্তি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য বলে মনে করে তারা এবং আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডিমলা উপজেলা যুবদল যেন ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সে বিষয়েও মতবিনিময় করেন তারা।



