Monday, November 9, 2026
Monday, November 9, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী বসি বাড়িতে অনুষ্ঠিত হলো শতবর্ষী কালীপূজা।

বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী বসি বাড়িতে অনুষ্ঠিত হলো শতবর্ষী কালীপূজা।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে কেওয়াগ্রামের বসি বাড়িতে দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে শতবর্ষী কালীপূজা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির মধ্য দিয়ে এই পূজাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে। উপজেলার কেওয়াগ্রামে অবস্থিত বসি বাড়িতে (০৮ নভেম্বর ) রবিবার ঐতিহ্যবাহী শতবর্ষী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে বসি বাড়ির এই কালীপূজা প্রজন্ম থেকে প্রজন্মে পরিচিতি ধরে রেখেছে। এমন প্রাচীন ধর্মীয় আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। পারিবারিক সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে এই বাড়িতে কালীপূজার প্রচলন শুরু হয়। সেই থেকে বংশ পরম্পরায় পূজার ধারা বজায় রেখেছে বসি পরিবার। প্রতিবছর দীপাবলি অমাবস্যায় পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত হয়, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও প্রদীপের আলোয় মুখরিত হয়ে ওঠে উঠোন। স্থানীয়রা জানান, এই পূজা এখন আর শুধু পারিবারিক পূজা নয়, এটি বোয়ালমারীর একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মায়ের দর্শনে। বসি বাড়ির জ্যেষ্ঠপুত্র বোয়ালমারী জর্জ একাডেমির শিক্ষক বিকাশ বসু বলেন, “পূর্বপুরুষের শুরু করা এই পূজা আমরা গর্বের সঙ্গে ধরে রেখেছি। যতদিন এই বাড়ি থাকবে, ততদিন এই ঐতিহ্য চলবে।” পূজা উপলক্ষে অন্নভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য