Tuesday, November 10, 2026
Tuesday, November 10, 2026
Homeআইন আদালতডিমলায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা।

ডিমলায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিএসটিআই-এর অনুমোদন না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার ঝুনাগাছ চাপানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমলা থানা পুলিশ মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থবিরোধী ও অনিয়মের দায়ে ঝুনাগাছ চাপানী বাজারের ‘মায়ের দোয়া হোটেল’, ‘ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’, একটি মিষ্টির দোকান এবং একটি মুদি দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান বিষয়ে রংপুর বিভাগের ভোক্তা অধিকার উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “জনস্বার্থে আমাদের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত কিংবা মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি—এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য