Monday, November 23, 2026
Monday, November 23, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলা সীমান্ত এলাকায় বিজিবি'র অভিযানে ৯৫ বস্তা সার আটক।

ডিমলা সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ৯৫ বস্তা সার আটক।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫ বস্তা অবৈধ সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে (বিজিবি)।রোববার (২২ নভেম্বর) বিকেলে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি ও ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসব সার আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সারের মধ্যে রয়েছে- ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা এমওপি সার। আটককৃত সারগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা তা যাচাই-বাছাই করে অবৈধ বলে ঘোষণা করেন।এ ঘটনায় আটককৃত সারের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তের সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য