Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
Homeরাজনীতিনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী...

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ মধুশহীদ থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ অঙ্গসংযোগী সংগঠন বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো: তাইফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর বিএনপির কার্যকরি সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, আশরাফ উদ্দীন, সোহেল আহমদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আ: ছালাম লয়লু, মহানগর যুবদলের সহসভাপতি মালেক আহমদ, বিএনপি নেতা এস. এইচ, শিবলী, যুবদল নেতা মলয় লাল ধর, মো: বাবুল আহমদ, আ: কাদির, মো: খাঁন হাসান, সাচ্চু আহমদ, শাহীন আহমদ, মকছুদুল করিম ইমন, আ: রহিম সতাছির, মোস্তাক আহমদ, এম. এ. হাসান, সজিব আহমদ, মাশুক আহমদ, শাহরিয়ার জালালী ফাইজার, দিলীপ কুমার, আ: মালেক, সুমন আহমদ, প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।-

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য