Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
Homeসম্পাদকীয়বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ সালের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) নগরীর এসোসিয়েশন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২৭ সালের নির্বাচনের জন্য প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র বিতরণকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন বলেন, “নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম এবং এই প্রক্রিয়ায় নেতা নির্বাচন করাই প্রকৃত গণতন্ত্র চর্চা। আমি আশা করি, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে।”
নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, “বর্তমান সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে এবং যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনোভাবেই বিভ্রান্ত না হন।”
এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মো. কয়েছ আহমদ, রাজু আহমদ, অমিতা সিংহা, বাবর জোয়ারদার, মাছুম চৌধুরী, রুবেল আহমদ, শাহীন আলম, জাবেদ এমরান, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, আব্দুল মাজিদ, সাইদুর রহমান, হিমেল রায় জয় ও আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদরুর রহমান বাবর, জাবেদ আহমদ, সুলতান সুমন, সাইফুল ইসলাম ও আব্দুর রহমানসহ নতুন সাধারণ ও সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য