Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
Homeআন্তর্জাতিকসিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা।

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা।

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে এক জাঁকজমকপূর্ণ রাজকীয় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এয়ারপোর্ট রোডস্থ উইন্ডসর হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিমের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজকীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা এবং তাঁর স্বামী দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স (ডিউক অফ কোইমব্রা)। এ ছাড়া প্রতিনিধি দলের প্রধান ও লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান (কেসিআর, কেজিওআর, ওবিই) এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ডিরেক্টর মি. আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিলেটের মানুষের উষ্ণ আতিথেয়তা, সৃজনশীলতা এবং সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটের ব্র্যান্ডিং, বিশেষ করে এখানকার চা শিল্পের সাথে ব্রাগানজা পরিবারের নাম যুক্ত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের এবং একই সাথে একটি বড় দায়িত্ব।

তাঁর স্বামী ডিউক অফ কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স বলেন, একটি দেশের পণ্য ও মানুষই বিশ্বজুড়ে সেই দেশের প্রকৃত দূত হিসেবে কাজ করে। লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে চার্টারের মাধ্যমে সিলেটের চা এবং পুরো বাংলাদেশকে বিশ্ববাজারে আরও জোরালোভাবে তুলে ধরতে তিনি ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান তাঁর বক্তব্যে ইতিহাস তুলে ধরে বলেন, ১৬৬২ সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজা ইংল্যান্ডে চায়ের প্রচলন করেছিলেন। আজ তাঁরই উত্তরসূরি ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা ‘সিলেট টি’ ব্র্যান্ডকে বিশ্বদরবারে পরিচিত করতে এগিয়ে এসেছেন। তিনি চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সিলেটে জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান।

জাতিসংঘের প্রতিনিধি মি. আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল বাংলাদেশের তরুণ জনশক্তি ও শিক্ষার প্রশংসা করে সিলেটে জাতিসংঘের একটি নতুন কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান রিপন সিলেটের চা শিল্প, পর্যটন, কৃষি ও প্রাকৃতিক সম্পদে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে পর্তুগিজ রাজকন্যার মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে রাজকন্যার উপস্থিতির প্রশংসা করেন এবং সিলেটের চা শিল্পের প্রসারে এই সফর মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আলম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ইনাম চৌধুরী বক্তব্য রাখেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিয়াজ মো: আজিজুল করিম, মোহাম্মদ আলী আকিক, হাজী আব্দুস সোবহান, ফুয়াদ বিন রাশিদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মনজুর আহমদ, মীর মোহাম্মদ জাকারিয়া, আতাউর রহমান রজব, রুপম খান, শোয়েব আহমদ অভি, মোহাম্মদ রাসেল আলী, ফরহাদুজ্জামান চৌধুরী, এনাম আহমদ চৌধুরী প্রমুখ। বক্তারা সিলেটে বিদেশি বিনিয়োগের অনুকূল ও নিরাপদ পরিবেশের কথা তুলে ধরেন এবং এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য