Sunday, November 29, 2026
Sunday, November 29, 2026
Homeসম্পাদকীয়নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ভাইয়ের জানাযা ও দাফন সম্পন্ন।

নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ভাইয়ের জানাযা ও দাফন সম্পন্ন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমের ছোট ভাই শাহ আলম (৪০) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না’লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কালির মেলা এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

তিনি ঠাকুরগাঁওয়ে মেঘনা গ্রুপে কর্মরত ছিলেন। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব জানাযা নামাজ শেষে নীলফামারী কেন্দ্রীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

এদিকে তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন। এক শোকবার্তায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা মহান আল্লাহ তাআলা কাছে মরহুমের জান্নাতুল ফিরদাউস সহ শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার দোয়া কামনা করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য