Sunday, November 29, 2026
Sunday, November 29, 2026
Homeবিশেষ প্রতিবেদনমৌলভীবাজার ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোবিন্দ মল্লিক সাংবাদিক!

মৌলভীবাজার ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোবিন্দ মল্লিক সাংবাদিক!

স্টাফ রিপোর্ট:

মৌলভীবাজার ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন (রেজি. নং–০০৬)-এর আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক গোবিন্দ মল্লিক। তিনি সংগঠনের সদস্যদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।

নির্বাচনকে সামনে রেখে এক বার্তায় গোবিন্দ মল্লিক বলেন, একটি সংগঠনকে সুন্দর, শক্তিশালী ও গতিশীল করে গড়ে তুলতে পারস্পরিক বিশ্বাস, ঐক্য, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, পদ-পদবি বড় বিষয় নয়; বরং দায়িত্বশীলতা, সততা এবং সংগঠনের সদস্যদের পাশে থাকার মন মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে আগামী তিন বছর সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও নীতিনৈতিকতা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি সবাই কে নিয়ে!

গোবিন্দ মল্লিক বলেন, ব্যক্তিগত বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। তিনি এককভাবে নয়, বরং সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচনে তিনি মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে তাঁকে সংগঠনের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিতে সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, সদস্যদের একটি মূল্যবান ভোট তাঁর কাছে শুধু সমর্থন নয়, বরং দায়িত্ব ও বিশ্বাসের আমানত। সকলের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতাই তাঁর এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।

প্রার্থীর পরিচিতি:
নাম: গোবিন্দ মল্লিক
পদ: সাধারণ সম্পাদক পদপ্রার্থী
সংগঠন: মৌলভীবাজার ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন
রেজিস্ট্রেশন নম্বর: ০০৬
প্রতীক: মোটরসাইকেল
স্বত্বাধিকারী: এমডিভি ওয়েটিং মিডিয়া
ঠিকানা: কাশিনাথ রোড, চৌমুহনা, মৌলভীবাজার।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য