Monday, July 6, 2026
Monday, July 6, 2026
Homeআইন আদালতঅপরাধ প্রতিরোধে ডিমলা সীমান্তে বিজিবির নতুন বিওপি'র শুভ উদ্বোধন।

অপরাধ প্রতিরোধে ডিমলা সীমান্তে বিজিবির নতুন বিওপি’র শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সীমান্ত সুরক্ষা জোরদার এবং চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট (বিওপির) শুভ উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (৬ জুলাই) উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নবনির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপির শুভ উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধনের পর তিনি বিওপি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার প্রতিরোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সীমান্তে নজরদারি আরো জোরদার হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: