Saturday, June 20, 2026
Saturday, June 20, 2026
Homeখেলাআর্জেন্টিনা দলকে ভালোবেসে ৭০০ ফুট পতাকা তৈরি করেছেন ডিমলার বাঁধন।

আর্জেন্টিনা দলকে ভালোবেসে ৭০০ ফুট পতাকা তৈরি করেছেন ডিমলার বাঁধন।

জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ৭০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়ে আলোচনায় এসেছেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে জেলাজুড়ে তানভীর ইসলাম বাঁধন আর্জেন্টিনার বড় সমর্থক হিসেবে পরিচিতি পান।

জানা যায়, ডিমলা উপজেলার নিজপাড়া পাথরখুরা এলাকার বাসিন্দা ও দেলোয়ার হোসেনের ছেলে তানভীর ইসলাম বাঁধন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। প্রিয় দলকে ভালোবেসে নিজ খরচে নাউতারা রাস্তার পাশে আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন।
পতাকা দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার ফুটবল ভক্তরা সেখানে ভিড় জমায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ বিশ্বকাপের জন্য ৪০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা তৈরি করেছে বাঁধন।
সে সময় তার উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।
এবার দল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে আগের চেয়ে আরও বড় পতাকা তৈরির উদ্যোগ নিলেন। পরিবারের সদস্যরা জানান, পতাকা টাঙানোর আগে মায়ের দোয়া নেন বাঁধন।
এরপর আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে পতাকা প্রদর্শনের আয়োজন করা হয়। তার এ উদ্যোগে স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

তানভীর ইসলাম বাঁধন বলেন, “আমি ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসি। আর্জেন্টিনা আমার প্রিয় দল। দলের প্রতি ভালোবাসা থেকেই আমি আমার সামর্থ্য অনুযায়ী এই পতাকা তৈরি করেছি। গতবার বিশ্বকাপ জয়ের আনন্দের মতোই আশা করি আর্জেন্টিনা ভালো খেলবে এবং ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে। বাঁধনের ব্যতিক্রমী আয়োজন তাকে জেলায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অন্যতম আলোচিত করে তুলেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: