Sunday, October 4, 2026
Sunday, October 4, 2026
Homeখেলাডিমলায় যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত।

ডিমলায় যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ২ নং বালাপাড়া ইউনিয়নে ছাত্র-যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ (অক্টোবর) বিকেলে বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা হাইভোল্টেজ স্পোর্টিং ক্লাব এর আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বিপুল সংখ্যক মানুষ উপভোগ করে। খেলার প্রতিযোগিতা ঘিরে গ্রামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, দর্শকদের করতালি, উচ্ছ্বাস আর খেলোয়াড়দের উৎসাহ প্রদানে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।

আয়োজিত খেলায় বালাপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, খেলার উদ্বোধক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম চৌধুরী, এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলায় প্রধান অতিথির জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনেক প্রয়োজন ও এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখা সম্ভব এবং সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে মাদকের মতো ভয়াবহ আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামবাংলার হাডুডু ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখার পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: