Sunday, October 4, 2026
Sunday, October 4, 2026
Homeআইন আদালতদলবদ্ধ হয়ে ডিমলার মাদক সম্রাট ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩৪, অজ্ঞাত আসামি...

দলবদ্ধ হয়ে ডিমলার মাদক সম্রাট ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩৪, অজ্ঞাত আসামি ৩০০।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীতে মাদক মামলার আসামি ডিমলার মাদক সম্রাট সুজন ইসলাম নামে এক আসামিকে আদালতে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে শনিবার এ ঘটনায় ২০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই ২০ জনসহ ৩৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডিমলা উপজেলার খগা খড়িবাড়ি দোহলপাড়া এলাকার আব্দুর সামাদের ছেলে আবু সাঈদ ( ৩০), ছাতনাই কলোনি মিয়া এলাকার মৃত আক্তার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম লেবু (৪৫), সমসের আলীর ছেলে নুরুজ্জামান (৫০), মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন (৪৫), মৃত মোজলেছারের ছেলে সাইফুল ইসলাম (৪০), গোলজার আলীর ছেলে হৃদয় ইসলাম (২২), সৈয়দপুর উপজেলার ফজলুর হকের স্ত্রী সাকিরা বেগম (২০), গোলজার হোসেনের ছেলো মিজার ইসলাম (১৮), আমিনুল ইসলামের মিলন ইসলামও ডিমলার দোহল পাড়া এলাকার মহিবুল ইসলামের স্ত্রী দুলালি বেগম (৩৫), একই এলাকার আশিকুল ইসলামের স্ত্রী রিমু আক্তার (৩৫), বন্দর বাজার ডংগর খড়িবাড়ি এলাকার মৃত মফিজার রহমানের স্ত্রী নুরবান (৫০),দোহাল পাড়া এলাকার আশিকুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪০), মিলন ইসলামআরিফুল ইসলাম (১৯),সাগর দেবনাথ (২২)মোঃ নাঈম ইসলাম (১৯),মোঃ মশিউর আলম(৩৬),মোঃ নাইমুল ইসলাম (২২),মোঃ সামিনুর ইসলাম (৪৫),মোঃ আঃ সালাম (২৫),লিপন ইসলাম (১৯),মোঃ মিম হোসেন (২০),মোঃ শুভ ইসলাম (১৯মোঃ আশিকুল ইসলাম (৩৫),। মোঃ গুলজার রহমান (৪৫),মোঃ শহিদুল ইসলাম (৪৫),মোঃ আলাউদ্দিন (৫০)মোঃ মাহফুজার রহমান (১৯),মোঃ আনোয়ার হোসেন (১৯),মোঃ ইসলাম (৬৫),সাগর রহমান (২৩),কবিরুল ইসলাম (২৫),মোঃ মহিকুল ইসলাম (২৫),মোছাঃ নুরবান (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সৈয়দপুরে অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে। তিনি কয়েকটি মাদক মামলার আসামি। গতকাল শনিবার দুপুরে সুজন ইসলামকে আদালতে নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তার স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মুক্তির দাবিতে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ২০ জনকে আটক করে পুলিশ।

পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন ইসলামকে আদালতে পাঠানোর সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের কাজে বাধা দেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ২০ জনসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: