Sunday, October 4, 2026
Sunday, October 4, 2026
Homeআইন আদালতডিমলার মাদক সম্রাট কোটি টাকার মালিক, একাধিক মামলার আসামি সুজন গ্রেপ্তার।

ডিমলার মাদক সম্রাট কোটি টাকার মালিক, একাধিক মামলার আসামি সুজন গ্রেপ্তার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুর থেকে ডিমলার মাদক সম্রাট কোটি টাকার মালিক একাধিক মামলার আসামি সুজন ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন ইসলামকে সৈয়দপুর থেকে গ্রেপ্তার করেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে তার স্বজন ও স্থানীয়রা তার মুক্তির দাবিতে হট্টগোল করে পুলিশের কাজে বাধা প্রদান করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করেন। এখন পর্যন্ত আটকদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডিবিতে ডিমলা থানা এলাকার এক আসামি ছিল। আসামিকে আদালতে নেওয়ার সময়ে তারা হট্টগোল করে এবং পুলিশের কাজে বাধা প্রদান করেন। এ সময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে শুক্রবার রাতে সৈয়দপুরের পুরাতন বাবুপাড়া এলাকা থেকে সুজন ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, সুজন মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। পুলিশের তথ্য অনুযায়ী ডিমলার পূর্ব দোহলপাড়া এলাকার সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ডিমলা থানা এবং ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা সহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য উল্লেখ রয়েছে। সম্প্রতি নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবিএম ফয়জুল ইসলাম বলেন, যথা সময়ে এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: