Sunday, November 15, 2026
Sunday, November 15, 2026
Homeসারা বাংলারাণীশংকৈলে তরুণ উদ্যোক্তা খুঁজতে ‘উদ্যোগ’ কর্মসূচির সচেতনতামূলক কর্মশালা।

রাণীশংকৈলে তরুণ উদ্যোক্তা খুঁজতে ‘উদ্যোগ’ কর্মসূচির সচেতনতামূলক কর্মশালা।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের উদ্যোগ চিহ্নিত করা এবং নতুন ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘উদ্যোগ’ (UDYOG) কর্মসূচি বাস্তবায়নবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাণীশংকৈল শাখার উদ্যোগে শাখা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাণীশংকৈল শাখা ব্যবস্থাপক ইলিয়াস আহাম্মেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের যুগ্ম পরিচালক হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির রাণীশংকৈল শাখা ব্যবস্থাপক আনিসুর রহমান।
উল্লেখ্য: এ কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ-তরুণীরা উদ্যোক্তা হিসেবে আবেদনের সুযোগ পাবেন। তবে আবেদনকারী আগে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকতে পারবেন না। কর্মসূচির নিয়ম অনুযায়ী, নির্বাচিত উদ্যোক্তাকে বরাদ্দ করা অর্থের ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হবে। ঋণের অর্থ নির্ধারিত কিস্তিতে পরিশোধ করতে হবে। নির্ধারিত শর্ত অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে সম্পূর্ণ অর্থায়নের অর্থ সুদসহ ফেরত দিতে হবে। এ কর্মসূচির সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে।

কর্মশালায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ কর্মসূচির সম্ভাবনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য