Saturday, August 8, 2026
Saturday, August 8, 2026
Homeবিশেষ প্রতিবেদনকুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ।

কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচয়ে এক ব্যক্তি কর্তৃক শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলামকে প্রকাশ্যে আক্রমণ ও মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার শিক্ষক সমিতি।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে স্থানীয় শিক্ষক ও এলাকার সচেতন নাগরিকদের নিয়ে একটি বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, শিক্ষক জাতির বিবেক, কিন্তু ব্যক্তিগত ক্ষোভ থেকে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা সমগ্র শিক্ষক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও মানহানিকর। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে শিক্ষকদের ওপর হামলার সংস্কৃতি বন্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রুল ইসলামের মা মোছা খাতেজা বেওয়া, নিরাপত্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুন্সী সাদেক সালেহ, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ রাশেদ ইসলাম, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবোর ইসলাম, সমাজসেবক আবু সাঈদ বিন মোল্লা, ইউআইটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বিন মোল্লা, ইউনিভার্সিটি কলেজের প্রধান শিক্ষক মো. শাকিল, ছাত্রনেতা জাফর হোসেন জাকির প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: