Sunday, April 19, 2026
Sunday, April 19, 2026
Homeবিশেষ প্রতিবেদনইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র।

ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফজলুল করিম রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা ফজলুল করিমের মুঠোফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে বলেন, সরকারি সহায়তা হিসেবে তার নামে ২ লাখ ৯৫ হাজার টাকার অনুদান এসেছে। অনুদানের টাকা ছাড় করতে প্রক্রিয়াজনিত খরচ’ বাবদ অগ্রিম ৪২ হাজার টাকা ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিংয়ের একটি নম্বরে পাঠাতে বলা হয়। সরকারি অনুদান পাওয়ার আশায় তিনি ওই নম্বরে ৪২ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বিষয়টি সহকর্মীদের জানালে তিনি বুঝতে পারেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে তার সঙ্গে প্রতারণা করেছে। পরে তিনি রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফজলুল করিমের বাড়ি উপজেলার লেহেম্বা ইউনিয়নের আরাজি কিসমত সিন্দাগর গ্রামে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যেসব নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেগুলো শনাক্তের চেষ্টা চলছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম বলেন, বিষয়টি জানার পর থানায় জিডি করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। এখনো চক্রটির পরিচয় শনাক্ত করা যায়নি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: