Sunday, August 16, 2026
Sunday, August 16, 2026
Homeরাজনীতিখালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিমলায় দোয়া ও মিলাদ মাহফিল।

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিমলায় দোয়া ও মিলাদ মাহফিল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলসহ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠন।

ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার, ১৫ আগস্ট বিকেলে ডিমলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত দোয়া ও মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: