Sunday, August 16, 2026
Sunday, August 16, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু।

সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষক লুৎফর রহমান লিটন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত লুৎফর রহমান লিটন রাণীশংকৈল পৌর শহরের বন্দর ডাবতলী এলাকার বশির সেক্রেটারির ছেলে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই সকালে লুৎফর রহমান লিটন তাঁর স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে তাঁর কর্মস্থল উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাণীশংকৈল-কাঠালডাঙ্গী সড়কের পদমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে পৌঁছালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তাঁরা। এতে শিক্ষক লিটন ও তাঁর স্ত্রী দুজনেই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। তবে শিক্ষক লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে নিবিড় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যুর কাছে হার মানেন তিনি। দুর্ঘটনায় স্ত্রী প্রাণে বেঁচে গেলেও শিক্ষক লিটনকে আর ফেরানো যায়নি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী শিক্ষক লুৎফর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রভাষক লুৎফর রহমান লিটনের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষক সংগঠনগুলো।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: