Monday, May 18, 2026
Monday, May 18, 2026
Homeসম্পাদকীয়গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা অর্জন: কয়েস লোদী।

গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা অর্জন: কয়েস লোদী।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকের সময়ে একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা অর্জন করা। ঝচ ঞঠ অল্প সময়ে যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি প্ল্যাটফর্মকে দীর্ঘস্থায়ীভাবে এগিয়ে নেয়।

তিনি শনিবার (১৬ মে) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেটের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম এসপি টিভির ফেসবুক পেজে ১ লাখ ফলোয়ার পূর্ণ হওয়ায় বর্ণাঢ্য কেক কেটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি সিহাব আহমদ, দৈনিক ইত্তেফাকের নারী সাংবাদিক অমিতা সিনহা, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক যুগভেরীর সাংবাদিক রেজওয়ান আহমদ, দৈনিক রূপালি বাংলাদেশের সাংবাদিক বাবর জোয়ার্দার, যমুনা টেলিভিশনের সাংবাদিক শাহিন আহমদ, সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, বিএমজেএ সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান সোহেল, সাংবাদিক এমরান ফয়সাল, আশরাফুল ইসলাম, দৈনিক সিলেটের সংবাদের স্টাফ রিপোর্টার শামছুল আলম শাওনসহ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসপি টিভির কর্ণধার আব্দুল মাজিদ চৌধুরী। তিনি বলেন, ঝচ ঞঠ ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরপেক্ষ ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা আরও দৃঢ় করবে।

কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা ঝচ ঞঠ-এর এই সাফল্যকে সিলেটের মিডিয়া অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: