Sunday, August 30, 2026
Sunday, August 30, 2026
Homeআন্তর্জাতিকডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিনদিনের সফরে আসছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি স্ত্রীসহ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

এসময় তার সফরসঙ্গী হিসেবে সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডিনসহ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন।

পরিদর্শনে তিস্তা বাঁধের নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তারা তিস্তা বাঁধে দাঁড়িয়ে ছবি তুলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে তিস্তার নির্মল পরিবেশ উপভোগ করেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট ও সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণ শেষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্টহাউজ ‘অবসর’ পাউবোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন রাষ্ট্রদূত। বাঁধ সম্পর্কে আলোচনাকালে তাকে তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার ও শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সভায় মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

মার্কিন রাষ্ট্রদূত তিস্তা বাঁধ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মো. সরফরাজ বান্দা, উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) যথাক্রমে প্রকৌশলী মো. আহসান হাবিব, প্রকৌশলী মো.মিজানুর রহমান, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: