Friday, July 31, 2026
Friday, July 31, 2026
Homeরাজনীতিডিমলায় তুহিন বাঁধ রাস্তার শুভ উদ্বোধন।

ডিমলায় তুহিন বাঁধ রাস্তার শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ডালিয়া মেইন ক্যানেল হতে পূর্ব বাইশপুকুর পর্যন্ত তুহিন বাঁধ রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।

নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৪) রেহেনা আক্তার রানু উপস্থিত থেকে তুহিন বাঁধ রাস্তার শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন প্রমুখসহ আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধ ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, নতুন এই তুহিন বাঁধ ও রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে ও মানুষের যাতায়াতের দুর্ভোগ থাকবে না এবং তুহিন বাঁধ ও রাস্তাটি এ উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: