
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নতুন একাডেমিক ভবন শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রত্যাশায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৩১ শে জুলাই শুক্রবার, শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে শহীদ জিয়াউর রহমান কলেজ এর একাডেমিক ভবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি ও বর্তমানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৪) রেহেনা আক্তার রানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।
এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন প্রমুখসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।



