Thursday, August 20, 2026
Thursday, August 20, 2026
Homeরাজনীতিডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারপলিন ও হাইজিন পার্সেল বিতরণ।

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারপলিন ও হাইজিন পার্সেল বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় বন্যা ও বানভাসি পরিবারের মাঝে জরুরি ত্রাণ হিসেবে তারপলিন ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে।

২০শে আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী আয়োজনে ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাথা গোঁজার ঠাঁই ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাহি কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ​হালিমুল ইসলাম রাসেল ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সদস্য কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সামগ্রীগুলো রোগব্যাধি প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। মূল উদ্দেশ্য ও সামগ্রী তারপলিন বিতরণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বা ভেঙে যাওয়া ঘরের চাল ও আশ্রয় মেরামত করতে এবং বৃষ্টি থেকে বাঁচতে উপজেলার বিভিন্ন পরিবারকে তারপলিন দেওয়া হয় এবং হাইজিন পার্সেল স্বাস্থ্যঝুঁকি ও ডায়রিয়ার মতো রোগ থেকে বাঁচতে সাবান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন ও পরিচ্ছন্নতার অন্যান্য সামগ্রীও দেওয়া হয়েছে ও জরুরি সহায়তায় উপজেলার বন্যা দুর্গম এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি এই সুরক্ষা সামগ্রীগুলো দ্রুত পৌঁছে দিয়েছেন অতিথিরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: