
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। এ সময় মুকুল রায় (৪৫) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করে বিজিবি।
গ্রেফতার মুকুল রায় ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে। বিজিবি জানায়, পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ছয়টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার মুকুল রায়কে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ প্রতিরোধে ও ডিমলা উপজেলায় মাদকমুক্ত রাখতে (বিজিবির) নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত আছে।



