Wednesday, July 1, 2026
Wednesday, July 1, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মাছ ধরতে পুকুরের পানি সেচতে গিয়ে এক কলেজ শিক্ষার্থী সাকিব ইসলাম (২৩) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই)সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার বড়জুম্মা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল ইসলাম মাস্টারের ছেলে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, মাছ ধরতে ছোট একটি পুকুরের পানি সেচতে গিয়ে সেচ পাম্পের তারে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকেরাসহ স্থানীয়রা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সাকিবের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার এবং বড়জুম্মা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: