Friday, April 17, 2026
Friday, April 17, 2026
Homeসারা বাংলাডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ পটোয়ারি।

ডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ পটোয়ারি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটা খাতা ডালিয়া গ্রামের মরহুম সেকেন্দর আলীর পুত্র, বীর মুক্তিযোদ্ধা হানিফ পটোয়ারি (৭৫) গত ১৫ এপ্রিল ভোর ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ডালিয়া তিস্তা কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, ডিমলা থানার সদস্যবৃন্দ, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তিস্তা কলেজে জানাজার নামাজের আগে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো কফিনকে একটি স্মার্ট পুলিশ দল স্যালুট জানায়।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয় এবং অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি ও তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরিবারের সদস্যরা রাষ্ট্রের এই সম্মানজনক আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানাজার নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সাহসী সন্তানের মৃত্যুতে ডিমলার মানুষ একজন গর্বিত মুক্তিযোদ্ধাকে হারালো। সেই সময়ে উপস্থিত মুসলমানরা বললেন, “আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: