Friday, April 17, 2026
Friday, April 17, 2026
Homeবিশেষ প্রতিবেদননীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন, গণবিজ্ঞপ্তি।

নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন, গণবিজ্ঞপ্তি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জ্বালানি তেলের সরবরাহে শৃঙ্খলা আনতে এবং অপচয় রোধে নীলফামারী জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রোল ও অকটেন ক্রয়ে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

(১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ সব ধরনের ব্যক্তিগত মোটরযানের মালিকদের নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফুয়েল কার্ড পেতে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্র জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ওয়েবসাইট কিংবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে সঠিক আবেদনকারীদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনের কপি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। অন্য জেলার জাতীয় পরিচয়পত্রধারী হয়ে নীলফামারীতে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, ১৫ এপ্রিল ২০২৬ থেকে (সরকারি ছুটির দিন ব্যতীত) আবেদন গ্রহণ শুরু হবে। আর ২৩ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি ফিলিং স্টেশন থেকে পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন না। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আবেদন সম্পন্ন করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: