
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই (৬নং ওয়ার্ডের) বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না’লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ই’ (জুলাই) শনিবার মরহুমের নামাযে জানাযা মধ্য ছাতনাই ময়দানের ডাংগা ঈদগাঁ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
নীলফামারীসহ ডিমলা পুলিশের একটি চৌকস দল মরহুমের জানাজা ও দাফন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানায়। রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, এলাকার গণ্যমান্য নাগরিকগণ ও প্রতিবেশী এবং নিহতের আত্মীয়-স্বজন-বন্ধুরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করেন।



