
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলার তেলিয়াপাড়া মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ মোস্তাকিম (৪০) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
১৬ সেপ্টেম্বর রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তেলিয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাকিমকে গ্রেফতার করা হয়।
অভিযানে মাদক কারবারি মোস্তাকিম এর কাছে থেকে ২১ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ২টি স্মার্টফোন, ২টি সিমকার্ড, ১টি স্কুল ব্যাগ ও নগদ ১ লাখ ৫২ হাজার টাকাসহ মালামাল জব্দ করে (বিজিবি)। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৩ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। জব্দকৃত মালামালসহ গ্রেফতার মোস্তাকিমকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন (বিজিবি)।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, ডিমলা উপজেলায় মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ, পরিবহন ও বিস্তার রোধে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।



