
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল এর নেতৃত্বাধীন নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নীলফামারী জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।



