
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গয়াবাড়ির শুটিবাড়ী বাজারে গরুহাটি সংলগ্ন মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়।
আয়োজিত দাওয়াতী অনুষ্ঠানে মাওলানা রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা শাখার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারী এবং ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী রুকুজ্জামান বকুল, ও সহকারী সেক্রেটারী দোহলপাড়া
আর্দশ স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন লেবু। এছাড়া উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত দাওয়াতি সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াত শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা বলে না, মানুষের চিন্তা, চরিত্র ও সমাজ পরিবর্তনের জন্যও কাজ করে। আল্লাহর বিধান ও ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, আমানতদারি ও জবাবদিহির চর্চা বাড়াতে হবে।



