Thursday, October 1, 2026
Thursday, October 1, 2026
Homeরাজনীতিপরিকল্পিত মব সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে ডিমলার রাজপথে বিএনপি'র নেতা কর্মীরা।

পরিকল্পিত মব সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে ডিমলার রাজপথে বিএনপি’র নেতা কর্মীরা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলা ও দেশে পরিকল্পিত ভাবে মব সন্ত্রাস, নৈরাজ্যে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠন (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে প্রতিবাদ সমাবেশ করছে।

সম্প্রতি (১ অক্টোবর ) বৃহস্পতিবার ডিমলা উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রধান স্লোগান ও উদ্দেশ্য: কর্মসূচির মূল বার্তা হলো—একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ডিমলা উপজেলাকে মব জাস্টিস বা মব সন্ত্রাসের আশ্রয় নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রাজপথে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ​মিজানুর রহমান সবুজ, ডিমলা সদর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহাগ খাঁন লোহানী, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলের কঠোর অবস্থান: বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সঙ্গে মতবিনিময়ে বক্তারা বলেন দলের কোনো নেতাকর্মী যদি মব সন্ত্রাস বা কোনো ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যেকোনো রাজনৈতিক দল যদি ডিমলা উপজেলাকে নাশকতা ও অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তারা ডিমলা উপজেলা ও দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিকভাবে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: