
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলার ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শ্রী বিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির কেন্দ্রীয় নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সকল সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয় এর আয়োজনে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি কে ফুলেল শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করার বিষয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পরিচিতি সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সাথে পাঠদানের পাশাপাশি শিক্ষক এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করেন ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা।



