Friday, May 15, 2026
Friday, May 15, 2026
Homeসম্পাদকীয়ডিমলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলামের অপারেশন সফল।

ডিমলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলামের অপারেশন সফল।

নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম গত ১২ মে রাত ৯টায় রংপুর তালুকদার হাসপাতালে অপারেশন করিয়েছেন। তিনি তার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে হার্নিয়া রোগে ভুগছিলেন। (মঙ্গলবার, ১২ মে) অপারেশনের জন্য তাকে রংপুর তালুকদার হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদুল ইসলাম ২০২০ সাল থেকে ডিমলা প্রেসক্লাবের সদস্য। প্রথমে তিনি জনমত পত্রিকা, দ্বিতীয়ত দৈনিক মুক্ত আলো, তৃতীয়ত দ্য ডেইলি ইমেজ বিডি এবং চতুর্থত প্রতিদিন খবরে কাজ করেছেন।

এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি গার্মেন্টস কোম্পানি কর্ণগ্রুপ বে-ক্রিয়েশন লিমিটেডের শ্রমিক ইউনিয়ন কমিটির নির্বাচনে শ্রমিক নেতা হিসেবে কর্মরত ছিলেন। শ্রমিক ইউনিয়ন কমিটির নির্বাচনে জাহিদুল ইসলাম সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হন।

জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী ২নং ওয়ার্ডের মৃত রমজান মিয়ার ছেলে, এদিকে প্রতিদিন খবরের সম্পাদক আলী হাসান, এবং ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজারুল ইসলাম লিটন ও ডিমলা প্রেসক্লাবের সদস্যরা তার সুস্থতার জন্য দোয়া করেছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: