Tuesday, July 14, 2026
Tuesday, July 14, 2026
Homeআইন আদালতডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৫টি গরু উদ্ধার।

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৫টি গরু উদ্ধার।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী তিস্তা চর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৫টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশ অংশে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার আজগর আলী গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বিওপির ক্যাম্প কমান্ডার খাদেমুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয়।

তবে অভিযানের সময় চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ টহল অব্যাহত রয়েছে। ও সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুসহ অন্যান্য পণ্য প্রবেশ ঠেকাতে আরও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

উদ্ধার করা ৫টি ভারতীয় গরু প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: