Friday, November 27, 2026
Friday, November 27, 2026
Homeজাতীয়ঢাকায় পর্দা উঠছে ১৭তম CISM World Military Golf Championship এর।

ঢাকায় পর্দা উঠছে ১৭তম CISM World Military Golf Championship এর।

বিশ্ব সামরিক ক্রীডাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘১৭তম CISM World Military Golf Championship’-এর স্বাগতিক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা-International Military Sports Council (CISM)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২৭ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী কুমিটোলা গলফ ক্লাবে আট দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসবে স্বাগতিক বাংলাদেশসহ CISM-এর সদস্যভুক্ত ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জামানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত CISM ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস (Nice) শহরে প্রতিষ্ঠিত হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করা এ সংস্থার বর্তমান সদস্য দেশ ১৪২টি।

বাংলাদেশ ১৯৭৬ সালে ৪১তম সদস্য হিসেবে CISM এ যোগদান করে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় ‘৩য় CISM World Military Archery Championship’ সফলভাবে আযোজন করে প্রশংসা কুড়ায় বাংলাদেশ। সেই সাফল্যের ধারাবাহিকতা থেকে এবার World Military Golf Championship আয়োজনের দায়িত্ব পেল দেশ।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও আতিথেয়তা তুলে ধরার সঙ্গে সঙ্গে দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকেও বিশ্ববাসীর সামনে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য