Friday, November 27, 2026
Friday, November 27, 2026
Homeরাজনীতিজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে ডিমলায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে ডিমলায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-২৭’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-২৭-এর কর্মসূচি ২৮ নভেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে পালিত হচ্ছে।

সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে ও ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ ডোমার – ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রাব্বানী প্রধান, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুর ইসলাম লিটন, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির কাজী রকেনুজ্জামান বকুল, সাবেক সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, সাবেক বাইতুলমাল সেক্রেটারি ওহেদুজ্জামান বাবুল ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনীতি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে প্রাণিসম্পদ খাতের গভীর সম্পর্ক রয়েছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা আরও বলেন, খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে পশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের গবাদিপশু পালন, সুষম খাদ্য সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং খামারিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।পরে আলোচনা সভা থেকে স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট সবাইকে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করে বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য