Thursday, November 26, 2026
Thursday, November 26, 2026
Homeরাজনীতিসিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান।

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান।

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেছে সিলেট মহানগর তাঁতীদল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে সিলেট মহানগর তাঁতীদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জেলা ও মহানগর বিএনপির মূল বিক্ষোভ সমাবেশে গিয়ে মিলিত হয়।

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আমিনুল হক বেলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সাহেল, নুরুল ইসলাম, সুহেল আহমদ, মাছুম আহমদ, মনু আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরাণ থানার আহ্বায়ক মূর্শেদুর রহমান মূর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেনুক আহমদ, কামরান আহমদ, আব্দুল মতিন, সৌরভ আহমদ, সদস্য সচিব সাইফুল ইসলাম উজ্জ্বল, ৩৩নং ওয়ার্ডের সভাপতি বাবলু আহমদ, ৩৪নং ওয়ার্ডের সভাপতি বজলু মিয়া, কোতায়ালী থানার আহ্বায়ক আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, শিপলু আহমদ, পাপ্পু আহমদ, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।-

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য