Thursday, July 9, 2026
Thursday, July 9, 2026
Homeজাতীয়তিস্তার পানি নিয়ন্ত্রণ রাখতে ডালিয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।

তিস্তার পানি নিয়ন্ত্রণ রাখতে ডালিয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ মিটার, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সন্ধ্যা ৬টায় পানির স্তর বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে ছিল। ফলে ভারতের উজান থেকে নেমে আসা পানির চাপ কমাতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে একই পয়েন্টে পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ও বেলা ৩টায় ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি বেড়ে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রাতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে, তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় ব্যারাজের সবগুলো ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: