Sunday, October 25, 2026
Sunday, October 25, 2026
Homeসারা বাংলাতিস্তা নদীতে নৌকা বাইচ খেলায় হাজার হাজার দর্শনার্থীর আগমন।

তিস্তা নদীতে নৌকা বাইচ খেলায় হাজার হাজার দর্শনার্থীর আগমন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নদী ক্যাম্প উদযাপন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে ডিঙ্গি নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে।

তিস্তা নদী রক্ষা কমিটি ও বার্ণিঘাট এলাকাবাসীর যৌথ আয়োজনে ২৪ অক্টোবর বিকেলে উপজেলার বার্ণিঘাট এলাকায় এ প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলা ঘিরে দুপুর থেকেই উপজেলার বার্ণিঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নির্ধারিত সময়ে তিস্তা নদীর বুকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ডিঙ্গি নৌকাগুলো সারিবদ্ধভাবে অবস্থান নেন। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে মাঝিরা বৈঠা হাতে নৌকা নিয়ে দ্রুতগতিতে ছুটে চলে। এই খেলাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থীর ঢল ও ভিড় পরে। খেলার অনুষ্ঠানে টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শনার্থীসহ খেলার আয়োজন কমিটিরা।

নৌকা বাইচ দেখতে তিস্তা নদীর দুই পাড়ে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীর আগমন ঘটে। কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে, আবার কেউ নৌকা ও আশপাশের উঁচু স্থানে অবস্থান নিয়ে খেলাটি উপভোগ করে। প্রতিটি নৌকা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার দর্শনার্থী করতালি ও আনন্দ উচ্ছ্বাস করে। খেলার প্রতিযোগিতাকে ঘিরে পুরো বার্ণিঘাট এলাকায় আনন্দ-উৎসবের আমেজ তৈরি হয়। এলাকাবাসী জানায়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ একসময় নদীমাতৃক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন ছিল। আধুনিকতার প্রভাবে এ ধরনের আয়োজন কমে গেলেও তিস্তা নদীতে নৌকা বাইচের আয়োজন এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এলাকাবাসী আরো জানিয়েছেন বহুদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে তারা অনেক আনন্দ পেয়েছে।

খেলার আয়োজন কমিটিরা বলেন, তিস্তা নদীর ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, নদীকেন্দ্রিক সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি নদী রক্ষা ও তিস্তা নদীকে ঘিরে জনসচেতনতা বাড়াতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করে। আয়োজকরা আরও বলেন সেমিফাইনালের পর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল ঘিরে আরও বড় পরিসরে দর্শকদের আগমন হবে বলে আশা করছে খেলার আয়োজন কমিটি ও এলাকাবাসী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: