
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
সড়ক দুর্ঘটনায় আহত নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডিমলার প্রিয় মুখ জননেতা মো. গোলাম রব্বানী প্রধান এর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম খাঁন লোহানী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।।
এ সময় নেতা কর্মীরা রব্বানী প্রধান এর দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে এবং খুব শীঘ্রই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন সেই দোয়া কামনা করেন মহান আল্লাহ কাছে তারা।
উল্লেখ্য শনিবার ১৭ (অক্টোবর) ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন থেকে প্রোগ্রাম করে রব্বানী প্রধান মোটরসাইকেলে ডিমলায় আসার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয় তিনি।



