Friday, September 18, 2026
Friday, September 18, 2026
Homeবিশেষ প্রতিবেদনতুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে ডিমলায় মানববন্ধন।

তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে ডিমলায় মানববন্ধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। ১৭ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করে এলাকার সর্বস্তরের জনগণ।

এ সময় বক্তারা মানববন্ধনে বলেন, সড়ক পাকাকরণের কাজে অনিয়ম চালাচ্ছে। নিয়ম অনুযায়ী যেখানে অর্ধেক বালু দেওয়ার কথা, সেখানে তিন ভাগে মাটি ও এক ভাগ বালু মিশিয়ে কাজ করতেছে। মূলত মানসম্মত কোনো উপাদান বা খোয়া সঠিকভাবে ব্যবহার করতেছে না।

বক্তারা আরো বলেন, এই অনিয়মের প্রতিবাদ করলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয়দের মিথ্যা মামলা ও হামলার হুমকি দিচ্ছে। সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করতেছে।অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে একই সঙ্গে মানসম্মতভাবে তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: