Thursday, July 23, 2026
Thursday, July 23, 2026
Homeবিশেষ প্রতিবেদনতেল সংকটের গুজবে ডিমলার পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন।

তেল সংকটের গুজবে ডিমলার পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় জ্বালানি তেলের গুজবের প্রভাবে বিভিন্ন পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন এবং ভিড় মূলত সাম্প্রতিক সময়ে তেল সংকটের গুজবের কারণে এই ভিড় তৈরি হয়েছে।
২৩শে জুলাই উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশন ও মেসার্স আফতাব ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেলের সরবরাহ বা কোনো সংকটের বিষয়ে তারা কোনো নির্দেশনা পাননি। তবে গুজবের কারণে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, সারা দেশের জন্য সরকারের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। তেলের সংকটের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এদিকে পেট্রোলিয়াম করপোরেশন নিশ্চিত করেছে যে পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: