Monday, August 31, 2026
Monday, August 31, 2026
Homeসারা বাংলাদুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়: জেলা প্রশাসক...

দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়: জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও সততাভিত্তিক সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

রোববার (৩০ আগস্ট) সকালে নগরীর জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেটের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বাড়াতে হবে। একজন শিক্ষার্থী ছোটবেলা থেকেই সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা করলে ভবিষ্যতে সে একজন সৎ ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের সভাপতি (অব.) লে. কর্নেল মুনির আহমদ কাদেরী এর সভাপতিত্বে ও কামরুল হক জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপ-পরিচালক সুবেল আহমেদ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা গুলসান সিদ্দিকা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ।

প্রতিযোগিতায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিতর্কের বিষয়গুলোর মধ্যে ছিল নৈতিক শিক্ষার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, কেবলমাত্র কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই দুর্নীতি দমন করা সম্ভব। মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সিলেট জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। যথাক্রমে পিডিবি উচ্চ বিদ্যালয়, শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, হাজী মোহাম্মদ সফিক হাই স্কুল, স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

দিনব্যাপী নকআউট পর্বের বিতর্ক শেষে ৪টি দল সেমিফাইনাল নিশ্চিত করে। দলগুলো হলো সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি উচ্চ বিদ্যালয়, স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ। আগামী ৭ সেপ্টেম্বর স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ শাহী ঈদগাহ ক্যাম্পাস প্রাঙ্গণে সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজনটির সার্বিক সহযোগিতা করেন এসএসকেএস-এর পক্ষে মাসুদ করিম, মো: সুমন শেখ, মো: আব্দুল মান্নান ও মো: আব্দুল কাদির লিমন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: