
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের এমপি ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরে কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় কলেজের ছাত্র হোস্টেলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন অতিথিরা।


