
ব্রিটিশ কাউন্সিল (British Council) বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত পিয়ারসন এডেক্সেল (Pearson Edexcel) জুন ২০২৬ সেশনের ইন্টারন্যাশনাল ও লেভেল (International GCSE) পরীক্ষার ফলাফল লন্ডন থেকে যুক্তরাজ্য সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক এই মূল্যায়নে ইন্টারন্যাশনাল ও লেভেল (International GCSE) পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছেন সিলেটের মেধাবী ছাত্র, বিএনপি নেতা, বিগত সংসদ নির্বাচনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব চৌধুরীর ছেলে মিশকাত চৌধুরী।
মিশকাত বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বিবিআইএসসি থেকে এই বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘোষিত ফলাফলে গোল্ডেন স্টার, এ-স্টার পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া এই প্রতিষ্টান থেকে আনিশা মাহমুদ, অর্ফা, তালহা উদ্দিন, গুনগুন, মারিয়া, ইশাত, নাবিল, জাহেদ, মাকিন, সিনদিদ, নাশমিয়া, ফরহাদ, লাবিবা, রাফি, সিয়াম, মালিহা, শত্বম রয় সহ অন্যান্যদের এই গৌরবময় অর্জনে পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এ বছর সারা দেশ থেকে রাজনীতিবিদ, ধনাঢ্য ব্যবসায়ী, উঁচু শ্রেণির নাগরিকদের কয়েক হাজার সন্তান শিক্ষার্থী এবং বিশ্বজুড়ে লাখো পরীক্ষার্থী এই আন্তর্জাতিক মূল্যায়নে অংশ নেয়। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই বৈশ্বিক পরীক্ষায় সিলেট অঞ্চলের অন্যতম শীর্ষস্থান অধিকারী হিসেবে চমৎকার পাসের হারের গৌরব বজায় রেখে সাফল্য ছিনিয়ে এনেছেন মিশকাত। পিয়ারসন এডেক্সেলের এই সার্টিফিকেটটি বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে উচ্চশিক্ষার দরজা খোলার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
মিশকাতের এর বাবা এবং মা তারা তাদের সন্তানের এই অর্জনের পেছনে প্রতিষ্টানের কতৃপক্ষ, শিক্ষকদের মানসম্পন্ন পাঠদান, পড়ানো ও কঠোর পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন।
ভবিষ্যতে উচ্চশিক্ষা, প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন মিশকাত। তিনি তার এই সাফল্যের ধারা যেন আগামী দিনেও বজায় রাখতে পারেন, সেজন্য সকল মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
অন্যদিক দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এড রুহুল কুদ্দুস কাজল তার ফেইসবুকে তার মেয়ের ও লেভেল পরিক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্যের কথা তুলে ধরেছেন।


