Sunday, August 2, 2026
Sunday, August 2, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু।

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সোতাশী মোমিন মার্কেট এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের বাকু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলিয়াস শেখ বাইসাইকেলে বোয়ালমারীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: